রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৬ বার পঠিত

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে।

রোববার রাতে কারওয়ান বাজারের মাছ বাজারসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। মৃত যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও গেঞ্জি।

ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আশেপাশের লোকদের কাছ থেকে জানা গেছে, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। তা জানার চেষ্টা চলছে। সিআইড ক্রাইমসিন পরিচয় খুঁজতে ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এসআই আরো জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার দিকে ওই যুবক অনেকক্ষণ ধরে রেললাইনের উপর হাঁটছিল। পরে এক নারী তাকে রেললাইনের উপর থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। এতে তার দেহ ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই যুবকের মৃতদেহ বর্তমানে ঢাকা রেলওয়ে থানায় আছে। সোমবার মৃতদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com