মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

১৮ কিলোমিটার ভ্যান চালিয়ে মেয়ের মরদেহ থানায় নিলেন বাবা

  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

রাতে সড়কে কোনো যানবাহন নেই। তবে থানায় পৌঁছানো জরুরি। তাই রাতেই ভ্যান চালিয়ে নিজ মেয়ের মরদেহ প্রায় ১৮ কিলোমিটার দূরের থানায় নিয়ে যান ভ্যানচালক বাবা।

রাজশাহী বাগমারা উপজেলার বীরকুৎসা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম হোসনেয়ারা খাতুন (১৬)। তিনি বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আবদুল মালেকের মেয়ে। অভিযুক্ত স্বামী বীরকুৎসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রানা ইসলাম।

পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিন দুপুরের দিকে মরদেহের ময়নাতদন্ত হয়।

এর আগে, সোমবার বীরকুৎসা গ্রামে মেয়ের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে মেয়ের মরদেহ থানায় পৌঁছে দেন আবদুল মালেক।

পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে রানার সঙ্গে হোসনেয়ারার বিয়ে হয়। তবে বিয়ের আগে রানা ও হোসনেয়ারা একে-অপরকে পছন্দ করতেন। কিন্তু বিয়ের পর তিক্ততা শুরু হয়। বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য।

এদিকে নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক অশান্তির কারণে হোসনেয়ারা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের বাবার অভিযোগ, মোবাইল ফোন কিনে না দেওয়ায় তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছেন জামাই রানা ইসলাম। পরে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। শেষে ঘরের বারান্দায় মরদেহ ফেলে রানা ও তার মা-বাবা পালিয়ে যান। এ নিয়ে জটিলতা তৈরি হলে মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে সময় লেগে যায় পুলিশের।

এ বিষয়ে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, কোনো গাড়ি না পাওয়ায় সোমবার রাতে নিহত হোসনেয়ারা খাতুনের বাবার ভ্যানে করে মরদেহ থানায় আনেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা মামলা দায়ের করেছেন।

এ মামলায় গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে মাঠে কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com