মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

একা ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৩২ বার পঠিত

একা ভ্রমণ (সলো ট্যুর) করার আলাদা আনন্দ আছে। এটা নির্ভর করে আপনি কিভাবে এবং কোথায় ভ্রমণে যাচ্ছেন। সত্যিকারের অ্যাডভেঞ্চার পেতে একাকী ভ্রমণের জুড়ি নেই। তবে ব্যাক-প্যাক নিয়ে সলো ট্যুরে বের হওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে বেশ কিছু টিপস। যেগুলো আপনাকে নিরাপদে ভ্রমণ করতে সহায়তা করবে।

একনজরে দেখে নিন সেসব গুরুত্বপূর্ণ টিপস-
১. একা ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই গন্তব্য আগে নির্ধারণ করতে হবে।

২. সমুদ্র, পাহাড় কিংবা অন্য কোথাও। গন্তব্য অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ অবশ্যই সঙ্গে নিতে হবে। তবে এক্ষেত্রে ব্যাগ যত ছোট হবে ততই ভালো।

৩. নিজের নিরাপত্তা নিয়ে সবার আগে ভাবতে হবে। কারণ একাকী পর্যটকের ওপর অপরাধী চক্রগুলোর নজর বেশি থাকে।

৪. দূরত্ব ও খরচের খসড়া হিসাবটা আগে থেকেই করে নিতে হবে।

৫. ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা যেকোনো ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৬. যতটা সম্ভব জনসমাগমের মাঝে থাকতে হবে। বিশেষ করে রাতে। সব সময় নিজেকে সবার মাঝে মিশিয়ে রাখতে হবে।

৭. মূল্যবান গ্যাজেট বা অলংকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৮. হোটেলের ঠিকানা, ফোন নম্বর কিংবা গন্তব্যের বিস্তারিত তথ্য কাছের ও পরিবারের মানুষের কাছে দিতে হবে। সব সময় অন্তত একজনকে হলেও ভালো-মন্দ সব খবরাখবর জানাতে হবে।

ভ্রমণ সব সময় মানসিক প্রশান্তি যোগায়। এক্ষেত্রে পরিচ্ছন্ন পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্রের ব্যাপক ভূমিকা থাকে। সুতরাং ভ্রমণের সময় পর্যটন স্পট নোংরা করা ও পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com