ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিদ্যুৎ সাশ্রয়ে জবিতে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাস

জবি প্রতিনিধি: বিদ্যুৎ ব্যবহারে সরকারের সিদ্ধান্তে স্বাগত জানিয়ে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিষয়টি কে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস হলে বন্ধ থাকবে বাস সার্ভিস এতে বিদ্যুৎ ছাড়াও ২০-২৫ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। ৩ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানিয়েছেন ৩ আগস্ট বুধবারের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাস হবে আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে পারে এ সিদ্ধান্ত। এতে বিদ্যুৎ ও জ্বালানি উভয়ই সাশ্রয় হবে বলে আশাবাদী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো: আবুল হোসেন জানান, জ্বালানি সাশ্রয় করার জন্য ইউজিসি ও মন্ত্রনালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তা বাস্তবায়ন করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা একটা সাময়িক পরিস্থিতি আর অনলাইন ক্লাস হবে মাত্র একদিন। শুধু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় না গোটা বিশ্বকেই জ্বালানি সংকট মোকাবিলা করতে হচ্ছে। আশা করি আমাদের দেশ আগামী মাসের ভিতর এ সমস্যা কাটিয়ে উঠবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিদ্যুৎ সাশ্রয়ে জবিতে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাস

আপডেট টাইম : ০৮:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২