ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

দুপুরে গুচ্ছভুক্ত ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) শিক্ষার্থী ভর্তির পরীক্ষা শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষা নেয়া হবে।

এ বছর ‘সি’ ইউনিটের প্রায় তিন হাজার ৭০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসবেন ১৮ হাজার ২৫ জন ভর্তিচ্ছু। ভর্তি কমিটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র আরও জানায়, এবার ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) ক্যাম্পাসের দুই উপকেন্দ্রে পরীক্ষা দেবেন ১৮ হাজার ২৫ জন ভর্তিচ্ছু। উপকেন্দ্র দুটি হলো ঢাকার কাকরাইলে অবস্থিত উইল্‌স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়া কুমিল্লা ও রাঙামাটি বিশ্ববিদ্যালয়েও দুটি করে উপকেন্দ্র রয়েছে।

গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতার জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা, রাঙামাটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি করে উপকেন্দ্র রয়েছে। ওয়েবসাইটে আসন-বিন্যাস প্রকাশিত হয়েছে।

পরীক্ষার সমন্বয়কারী ও জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক নজর রাখা, অসদুপায় অবলম্বন এড়াতে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখা, সন্দেহজনক হলে চেক করাসহ বেশ কিছু বিষয়ে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ৩০ জুলাই ‘এ’ ও ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিটের ফলাফলই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

দুপুরে গুচ্ছভুক্ত ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আপডেট টাইম : ০৮:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২