রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ওটিটিতে মুক্তি পেল ‘গ্যাঁড়াকল’

  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২০৩ বার পঠিত

দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ওয়েব শর্ট ফিল্ম ‘গ্যাঁড়াকল’।

মূলত এটি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প। বেকারত্ব, মাদক আর মাফিয়া! এরপর শুরু হয় আলো-আঁধারের জগতে এক রুদ্ধশ্বাস দৌঁড়। তা নিয়েই তৈরি করা হয়েছে এই ফিল্মটি।

শুক্রবার (২৬ আগস্ট) বঙ্গবিডিতে মুক্তি দেয়া হয় ওয়েব শর্ট ফিল্মটি।

এতে অভিনয় করেছেন আইরিন আফরোজ, শিমুল খান, বাশরি অনন্যা, আরফান অনিক, নাজিরুল আপন, তন্ময় এইচ আর, মুকুল জামিল, শাহাদাত শিশির প্রমুখ।

শর্ট ফিল্ম নিয়ে অভিনেত্রী আইরিন আফরোজ বলেন, কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল। সবাই বেশ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। পুরো গল্পটি মাদক ব্যবসায় জড়িয়ে পড়া এক তরুণীর জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে।

‘গ্যাঁড়াকল’ এর পরিচালক নাজমুল দিগন্ত বলেন, এটা সম্পূর্ণ ভিন্ন চিন্তার একটা গল্প। ক্রাইম ড্রামা ধারার এই শর্ট ফিল্মে অপরাধ জগতের ভয়াবহ অন্ধকারে এক তরুণীকে পাওয়া যাবে।

মূলত নাজমুল দিগন্ত একজন বিজ্ঞাপন নির্মাতা। এখন বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নিয়মিত নাটকও নির্মাণ করছেন। তবে এটিই তার প্রথম ওয়েব শর্ট ফিল্ম।

গ্যাঁড়াকলের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নাজমুল দিগন্ত নিজেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com