বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

প্রবল স্রোতের মধ্যে গাড়ি, ভেসে গেলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার পঠিত

বৃষ্টির পানিতে বয়ে যাচ্ছে প্রবল স্রোত। চালক গতি বুঝতে না পেরে গাড়ি চালিয়ে দেন সেই স্রোতের মধ্যে। এতে ভেসে যায় গাড়িটি। এরপর ঐ গাড়ির সবাইকে উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যায়নি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বিশ্ববিদ্যালয় ছাত্রী মৌনিকার।

এ ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। মায়ের চিকিৎসা করিয়ে বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার বাড়িতে ফিরছিলেন মৌনিকা। প্রবল বৃষ্টির পানিতে স্রোত বুঝতে না পারায় ভেসে যায় তাদের গাড়ি। এতে তার মা, বাবা এবং গাড়ির চালককে উদ্ধার করা গেলেও ভেসে যান মৌনিকা।

জানা যায়, অন্ধ্রপ্রদেশের আন্নামায়ার ‘বি’ কোথাকোটায় একটি বেসরকারি স্কুল চালান রামানা কুমার। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য গিয়েছিলেন বেঙ্গালুরুতে। তার সঙ্গে ছিলেন- রামানার ভাই এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেয়ে মৌনিকা। সেখান থেকে ফেরার পথে সাম্পাথিকোটা গ্রামে প্রবল বেগে বয়ে চলা একটি খালের স্রোতে গাড়িটি ভেসে যায়।

পরে স্থানীয়রা তাদের চিৎকার শুনে গাড়িটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রামানা, তার স্ত্রী উমা, ভাই শ্রীনিবাসুলু এবং গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ থাকে মৌনিকা। তার খোঁজে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দল। পরে পুলিশ মৌনিকার দেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com