বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

জিম্মি করা আন্দোলনের বিপক্ষে জনমত শক্তিশালী হচ্ছেঃড. আসিফ নজরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ১০০ দিনে গৃহীত কার্যক্রম ও ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে বিভিন্ন ইস্যুতে আন্দোলন চলছে, এগুলো নিয়ন্ত্রণে আপনাদের কি উদ্যোগ আছে- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা, জিম্মি করা, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা যদি এসব অব্যাহত রাখে, তাহলে আমি মনে করি সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা উচিত।

তিনি বলেন, আপনারা আন্দোলন করবেন করেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নয়। গতকাল আমি শুনেছি ট্রেনে ঢিল মেরে নারী, শিশুদের আহত করা হয়েছে। এটা কি ধরনের আন্দোলন। কোথাও দাঁড়িয়ে বলে দেবেন একটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবে, মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে; এটা কি ধরনের আন্দোলন।

আসিফ নজরুল বলেন, এখন আমরা কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা শুরু করবেন। পুলিশ কেন ব্যবস্থা নিল, আগের পুলিশ কিনা। এধরনের বিষয় ম্যানেজ করা খুবই টাফ। তবে আমার মনে হয় এধরনের হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে।

অন্যায্য আন্দোলনের বিপক্ষে রাষ্ট্র কেন শক্ত অবস্থানে যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাষ্ট্র যদি শক্ত হয়, দুই-একজন যদি আহত হয়, গ্রেপ্তার হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হবে। যে আপনারা বিগত সরকারের মতো দমন নীতিতে যাচ্ছেন কিনা? সে বিষয়টি আমাতের মাথায় রাখতে হয়। আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছি, এখানে অনেক চিন্তা করতে হয়। সাধারণ মানুষের কষ্ট হবে কিনা সেটা দেখতে হয়।

এতে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিনা, পেয়ে বসছে কিনা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অসহায়ত্ব বোধ করছে, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, কিছুটা তো পেয়ে বসছে, আপনারা যে এধরনের প্রশ্ন করছেন, যখন সবার মধ্যে এই বোধ জাগ্রত হবে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি। তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা শক্ত হলে ভালোভাবেই হব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com