মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে অনুদান ও গবাদিপশু (ছাগল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি), মাননীয় মন্ত্রী,সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জন গোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। এ সময়

উপজেলা পর্যায়ের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও ভিক্ষুকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের শিক্ষার মান যাচাই করেন। এ সময় তিনি বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ব্যবস্থার বর্তমান মান সন্তোষ জনক নয়। শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।” তিনি এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার নীলাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ মতিন,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার নীলা এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার জিদান আল মুসা। বক্তারা বলেন,ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মোট ২৩টি ছাগল ভিক্ষুকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এছাড়াও উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়,যা তাদের বিকল্প আয়ের উৎস তৈরিতে সহায়ক হবে। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুর,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com