ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

এ বছর এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শনিবার চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এ বছর দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি কীভাবে হলো এ বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রশ্নপত্রের অধিক নিরাপত্তা দেই। কিন্তু দিনাজপুরে একটি জায়গায় হয়তো নিরাপত্তা ভেঙে গিয়েছিল। কিন্তু সেটিও আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম তাতে প্রতিরোধ করা গেছে। কাজেই আমরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিলাম, সেটি যে আসলেই কাজে লেগেছে তার প্রমাণ হয়েছে।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস না হওয়ার বিষয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। কখনো যেন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত না হয়, এ জন্য সবার একযোগে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২