সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বাল্য বিয়ের মুহূর্তে আটক কাজী, জরিমানা অর্ধলাখ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

পাবনার সুজানগরে বাল্য বিয়ের আগ মুহূর্তে আরিফ বিল্লাহ নামে এক কাজীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সুজানগর পৌর সদরে ভবানীপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছে কাজী অফিস থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সুজানগর পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী এবং সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সুজানগর থানার ওসি আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরিফ বিল্লাহ অফিসে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়। অবস্থা বেগতিক দেখে বর পালিয়ে যায়। এ সময় কাজীকে আটক করা হয়। পুলিশ এরপর ওই কাজীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সুজানগরের ইউএনও ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল দেন। জরিমানা দেওয়ার পর মুচলেকা দিয়ে ওই কাজী ছাড়া পান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com