মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

হারিস রউফকে দলে টানলো রংপুর রাইডার্স

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য প্রতিটি দল নজর রেখেছে পাকিস্তানের দিকে। তারই ধারায় এবার পাকিস্তানের গতিতারকা হারিস রউফকে দলে ভেড়াল রংপুর রাইডার্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এ বিষয় নিশ্চিত করেছে।

এবারের বিপিএলে পাকিস্তানের মূলধারার ক্রিকেটারদের অন্তর্ভুক্তির কারণ ভারত। সাউথ আফ্রিকা ও আরব আমিরাতের লিগে ভারতীয় মালিকানা থাকায় খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সু্যোগে পাকিস্তানিদের দলে টানছে দলগুলো।

সেই সুযোগ লুফে নিয়ে রউফকে দলে নিয়েছে রংপুর। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে রউফকে দলে নেয়ার খবরটি নিশ্চিত করেছে তারা। এর আগে পাকিস্তানি পাওয়ার হিটার অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকেও দলে ভিড়িয়েছিল দলটি।

এদিকে বিপিএলের এবারের আসরের জন্য সবার আগে নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। চার বিদেশি ক্রিকেটারের নামও প্রকাশ করেছে তারা।

যেখানে সবচেয়ে বড় তারকা পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তার সঙ্গে থাকছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার থিসারা পেরেরা। আরো আছেন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com