শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ডিএনসিসি কোভিড হাসপাতালে দেওয়া হবে ডেঙ্গুর চিকিৎসা

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার পঠিত

ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হবে। শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধিদফতরের একটি সূত্রে জানা গেছে, ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে রোববার (২৩ অক্টোবর) থেকে ডেঙ্গুর চিকিৎসা শুরু হচ্ছে। এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো একটি ডেডিকেটেড হাসপাতাল নিয়ে ভাবা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের অনুমোদন দিলেই কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় পুরনো পাঁচটি হাসপাতালে আমাদের পক্ষ থেকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে একটি নির্দেশনা রয়েছে।

এদিকে দেশে গত এক দিনে রেকর্ড ৯২২ ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪০৪ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com