শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দুধ খেয়ে হজমের সমস্যা, সমাধান রয়েছে দুধেই

  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১০ বার পঠিত

শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকেই প্রতিদিন দুধ খান। দুধ খাওয়ার অভ্যাসে শরীর থাকে চনমনে ও তরতাজা। ভেতর থেকে একটা আলাদা শক্তি পাওয়া যায়। অনেকের আবার দুধ খেলে হজমের সমস্যা দেখা দেয়। সে কারণে দুধ এড়িয়ে চলেন এমন মানুষের সংখ্যাও প্রচুর। দুধে থাকে প্রচুর পুষ্টিগুণ।

দুধকে তাই অনেকেই ‘সুপারফুড’ বলে থাকেন। অনেকেই হয়তো জানেন না দুধ খেয়ে হজমের সমস্যা সমাধানের উপায় লুকিয়ে রয়েছে দুধেই।

শুধু দুধ খেলে যদি হজমের সমস্যা হয়, তা হলে দুধের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ ঘি। দারুণ উপকার পাবেন। দুধ এবং ঘি মিশিয়ে খাওয়া পাকস্থলির জন্য খুব ভালো। এতে এনজাইম নিঃসৃত হয়। ফলে হজমশক্তি আরো বাড়ে। বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের মতো সমস্যা থেকে দূরে থাকা যায়।

ঘি-দুধের মিশ্রণ কিন্তু আরো অনেক কাজে লাগে? আর কী উপকার পেতে পারেন?

>>> অনিদ্রার সমস্যা রয়েছে যাদের, দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেলে তারা দারুণ উপকার পাবেন। এই পানীয় স্নায়ুকে শান্ত করে। স্বস্তি দেয়। মানসিক উদ্বেগও কমায়।

>>> ত্বকের জেল্লা বাড়াতে প্রতিদিন খেতে পারেন ঘি-দুধ। এক গ্লাস গরম দুধে এক চামচ দেশি ঘি মিশিয়ে নিন। যাদের ত্বক কম বয়সে বুড়িয়ে গিয়েছে, তাদের জন্য এই পানীয় দারুণ সুফল দেবে।

>>> পেশির ব্যথায় ভুগছেন? তা হলে সেই ব্যথা থেকে মুক্তি দিতে পারে ঘি মেশানো দুধ। ঘি-দুধের মিশ্রণে থাকা ক্যালশিয়াম হাড় মজবুত করে। এ কারণে চোট লাগলে চিকিৎসকরা গরম দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com