শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৩৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ রোববার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজন (২৫) ও আসিফ (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানীর রায়েরবাজারে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

নিহতদের সহকর্মী আলমগীর হোসেন জানান, রায়েরবাজার দুর্গামন্দির গলি এলাকায় একটি দুইতলা ভবনে রংয়ের কাজ করছিলেন তারা। দুইতলায় মই বেঁধে রং করার সময় পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় তারা।

পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

নিহত রাজনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। আসিফের বাড়ি মাদারীপুর। দুজনেই সাদেক খান রোডে থাকতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com