সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

অদ্ভুত দুই ছাগলছানা!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় একটি ছাগল তিন ছানার জন্ম দেয়, তবে এর মধ্যে দুটি অদ্ভুত আকৃতির। রোববার (০৬ নভেম্বর) সদর উপজেলার নাগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আর ওই বাড়িতে ছাগলে বাচ্চাগুলো দেখতে দলে দলে ছুটে যাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রোববার সকালে হাটপাড়ার বাসিন্দা বুধু হাজদার স্ত্রী মানকো মুর্মুর পালিত এক ছাগল এমন বিরল ছানার জন্ম দেয়। ছাগলটির তিনটি ছানারমধ্যে দুটি অদ্ভুত ও একটি স্বাভাবিক ছিল। একটি ছানার চার পা ও দুই কান থাকলেও নেই নাক, দুটি চোখ একসঙ্গে ও মাথায় একটি টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে কিন্তু নাক ও জিহ্বা বিরল।

ছাগলের মালিক মানকো মুর্মু বলেন, আগেও এই ছাগলটি অনেক ছানার জন্ম দিয়েছে; কিন্তু এমনটা হয়নি। এবার প্রথম ছাগলটির এমন ছানা হয়েছে। বিরল আকৃতির বাচ্চাগুলো নিজে তার মায়ের দুধ খেতে পারছে না। চামুচে করে তাদের জিহ্বায় ঢেলে দেয়া লাগে, তার পরে একটু খেতে পারে। এমন খবর শুনে এলাকার শত শত মানুষ বাড়িতে ছুটে আসছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ছাগলের এমন ছানা হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। এমনটি প্রজননসহ জন্মগত ও জীনগত বিভিন্ন কারণে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com