বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে মৌলিক গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। সরকার স্বাস্থ্যসেবা খাতের উন্নতির জন্য চিকিৎসা বিজ্ঞানের ওপর গবেষণায় অধিক গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে কৃষি খাতে গবেষণা, দুধ, মাংস, মাছ ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

শনিবার সকালে গণভবনে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের (ডব্লিউএইচএফ) নির্বাচিত প্রেসিডেন্ট ডা. জগৎ নরুলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতে মৌলিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ডব্লিউএইচএফ-এর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষি খাতে বাংলাদেশের সাফল্যের পেছনে প্রধানত গবেষণার অবদান রয়েছে। সরকারের প্রধান লক্ষ্য স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি সারাদেশে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন শুরু করেন। কিন্তু কাজ শেষ করতে পারেননি। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা ১৯৯৬-২০০১ মেয়াদে এই পরিকল্পনা তৈরি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু করেছি। এখন সারাদেশে ১৮ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে।

সরকার প্রধান বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ পাচ্ছে। অসচ্ছল ও দরিদ্র ডায়াবেটিক রোগীরাও বিনামূল্যে ইনসুলিন পাচ্ছে। সরকার চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এরই মধ্যে বিভাগীয় সদরে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। হৃদযন্ত্র, কিডনি এবং ক্যানসার রোগীদের চিকিৎসায় সরকারি উদ্যোগে সরকারি ও বেসরকারি খাতে অনেক বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্য রয়েছে। বাংলাদেশ ওষুধ খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। জীবন রক্ষাকারী সব ওষুধ বর্তমানে দেশেই উৎপাদন হচ্ছে এবং বিদেশে রফতানি করা হচ্ছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রশংসা এবং এই অগ্রগতিকে ‘আকর্ষণীয় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন ডব্লিউএইচএফ-এর নির্বাচিত প্রেসিডেন্ট জগৎ নরুলা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বাংলাদেশ সোসাইটি ফর কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com