সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু কুমিল্লার সড়ক দুর্ঘটনায় নিহত সাইয়েদার গ্রামে শোকের মাতম কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় মঙ্গলবার ঈদের সাত দিনের ছুটি শেষে খুলছে ব্যাংক-অফিস-আদালত

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আত্মপ্রকাশ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

আগামী ৮ জানুয়ারি বাজারে আসছে মুস্তাফিজ শফি সম্পাদিত নতুন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে পত্রিকাটি।

সংবাদপত্রটির আত্মপ্রকাশ উপলক্ষে রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ‘প্রতিদিনের বাংলাদেশ’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং পত্রিকাটির প্রকাশক ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।

তারা বলেন, প্রতিদিনের বাংলাদেশ হবে নতুন সময়ের ভিন্ন ধারার দৈনিক। এটি হবে প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল মাধ্যমের সমন্বয়ে একটি মাল্টিমিডিয়া দৈনিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com