মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভিখারি থেকে হঠাৎ করেই কোটিপতি ১০ বছরের শিশু!

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১০ বছরের শিশু শাহজেবের মায়ের। মায়ের মৃত্যুর পরে জীবন কঠিন হয়ে পড়ে শাহজেবের! বাধ্য হয়েই ভিক্ষা করেন তিনি। কিন্তু হঠাৎই লাখ লাখ টাকার সম্পত্তির মালিক বনে যান এই শিশু। অবিশ্বাস্য হলেও সত্য। এমনটাই হয়েছে ভারতে।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির দাদা মারা যাওয়ার আগে নিজের সম্পত্তির অর্ধেক উইল করে দিয়েছিলেন তাকে (শিশু শাহজেব)। উইল করার পরই শাহজেবকে খোঁজা শুরু করেন তার স্বজনরা।

মবিন নামের এক যুবক কালিয়ারের রাস্তায় দেখে চিনতে পারেন শিশুকে। ওই যুবক শিশুটিকে তার ছোট দাদার পরিবারকে বিষয়টি জানান এবং পরে শিশুকে সাহারানপুরে নিয়ে যান।

শিশুর গ্রামে পৈতৃক বাড়ি ও পাঁচ বিঘা জমি রয়েছে। তার মা ইমরানা উত্তর প্রদেশের সাহারানপুরে জেলার পান্ডোলি গ্রামে থাকতেন। তার স্বামীর মৃত্যুর পরে শ্বশুর বাড়ির সঙ্গে দ্বন্দ্বের কারণে ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর ছেলে শাহজেবকে নিয়ে কালিয়ারে থাকতে শুরু করেন।

শাহজেবের দাদা মোহাম্মদ ইয়াকুব প্রায় দুই বছর আগে মারা যান। মা কালিয়ারে চলে যাওয়ার আগে তার বাবা নাভেদ মারা যান।

এদিকে শিশু শাহজেবকে তার আত্মীয়রা খুঁজতে থাকেন। আবার তার মা করোনায় মারা যান। জীবন আরও কঠিন হয়ে পড়ে শাহজেবের।

শাহজেবের আত্মীয়রা তাকে খুঁজে পেতে তার ছবি সোশ্যালে পোস্ট করে এবং পুরস্কার ঘোষণা করে। পরে মবিন নামের যুবক কালিয়ার রাস্তায় শাহজেবকে দেখে তার মায়ের ও গ্রামের নাম জিজ্ঞেস করে পরিচয় নিশ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com