ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর

সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন, একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ, আছকর আলীর ছেলে নজরুল ইসলাম ও ওই গ্রামের রমজান আলী। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে ভ‌র্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ছাতকে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলিম উদ্দিন অটোরিকশার যাত্রী। এ সময় অটোরিকশার আরো চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে ভ‌র্তি করে। পরে রাতে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নি‌শ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরেই পালিয়েছেন বাসচালক ও হেলপার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর

আপডেট টাইম : ০৮:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩