রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

দেশের প্রায় ৯৮ ভাগ মানুষই ভ্যাকসিন নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২০১ বার পঠিত

দেশের প্রায় ৯৮ ভাগ মানুষই ভ্যাকসিন গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পূর্নমিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তবে বিদেশিদের যাতায়াত বিষয়ে সকল বন্দরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া করোনা সংক্রমিত দেশসমূহে যাতায়াতের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন সহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সকল ধরণের পোর্টে বিদেশীদের আগমন উপলক্ষে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষ ভ্যাক্সিনেটেড এবং সুরক্ষিত তাই চিন্তার কোনো কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com