ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সৌদি বিমানবন্দরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদি আরবের আভা বিমানবন্দরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই হামলাকে অযৌক্তিক আখ্যা দেয়া হয়েছে।
বলা হয়েছে, এই ধরনের হামলা সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ২৩ জুন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে হামলা চালায় তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয় ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হুমকিতে রিয়াদের পাশে থাকার কথা জানানো হয় বাংলাদেশের বিবৃতিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সৌদি বিমানবন্দরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা বাংলাদেশের

আপডেট টাইম : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯