বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

দুজন নতুন অধিনায়ক পেল ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পঠিত

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ে পর ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন নিকোলাস পুরান। এতদিন সাদা বলের ক্রিকেটে স্থায়ী কোনো অধিনায়ক ছিল না ক্যারিবীয় দেশটির। এবার দুই ফরম্যাটের জন্য আলাদা অধিনায়কের নাম ঘোষণা করেছে তারা।

কে কে পেলেন নতুন অধিনায়কের গুরুদায়িত্ব? ওয়ানডেতে নেতৃত্বের ভার পড়েছে শাই হোপের কাঁধে। অন্যদিকে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন রভম্যান পাওয়েল। আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে তারা ফুলটাইম অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন।

হোপ এর আগে দুই মেয়াদে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের সহঅধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের পর ২০২২ সালেও এই দায়িত্ব পান তিনি। ২০১৬ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১০৪টি ওয়ানডে খেলেছেন ২৯ বছর বয়সী তারকা। ৯৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৪ হাজার ৩০৮ রান। ১৩ ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি ২১টি অর্ধশতকও করেছেন এ ব্যাটার।

আবার রভম্যান পাওয়েল ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। গত বছর তার নেতৃত্বেই শিরোপা জিতে জ্যামাইকা তালাওয়াশ। তাছাড়াও গত নভেম্বরে পাওয়েলের নেতৃত্বে জ্যামাইকা স্কোরপিওন ইউনাইটেড সুপার ফিফটি কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com