ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

স্ত্রীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়ে জীবন দিলেন রিকশাচালক

স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্ত্রী। দীর্ঘদিন পর স্ত্রীর অভিমান ভাঙিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান স্বামী। তবে স্ত্রীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়ে বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আক্তার হোসেন নামে এক রিকশাচালক।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বড় পাড়া এলাকায়। নিহত রিকশাচালক আক্তার হোসেন এলাকার নূর হোসেনের বড় ছেলে।

জানা যায়, আক্তার হোসেন স্ত্রী সন্তান নিয়ে বড়পাড়া এলাকার বাসিনা আবুল বাশারের টিনশেডের ঘরে ভাড়া থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আমেনা বেগমের সঙ্গে প্রায় ঝগড়া হতো আক্তার হোসেনের। ২৩ দিন পূর্বে পারিবারিক বিরোধের কারণে স্ত্রী আমেনা বেগম আড়াই বছরের শিশু সন্তানসহ ৩ সন্তানকে রেখে বাবার বাড়ি তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় চলে যান। এরপর থেকে স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেও তিনি ফিরে আসেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালানোর পর বিকেলে বাসায় ফিরে আসেন আক্তার। এ সময় তার দরজা ভেতর থেকে আটকা ছিল। সন্ধ্যা ৬টার দিকে পরিবারের লোকেরা তার খোঁজ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন তীরের সঙ্গে ঝুলছে আক্তারের মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানার এসআই সাব্বির আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে সদর থানার মর্গে পাঠিয়েছি। ধারণা করছি, পারিবারিক কলহের জেরে আক্তার হোসেন আত্মহত্যা করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্ত্রীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়ে জীবন দিলেন রিকশাচালক

আপডেট টাইম : ০৮:৩৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩