বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

জয়পুরহাটে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত এক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

জয়পুরহাটের কালাইয়ে মটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে মাহফুজার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ভাগ্নে আরিফুল (২৪) ও বাইসাইকেল চালক মুকুল হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঠুসিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মাহফুজার কালাই উপজেলার পুনট ইউপির মাদাই গ্রামের ইব্রাহিমের ছেলে। আহত ভাগ্নে মোটরসাইকেল আরোহী একই গ্রামের আফতাব ইসলামের ছেলে আরিফুল ও সাইকেল চালক ১ কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের মৃত আইমুদ্দিনের ছেলে মুকুল হোসেন।

প্রত্যাক্ষদর্শী রাজিব বলেন, পুনট থেকে কালাই দিকে দুইজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। ঠুসিগাড়ি এলাকায় হঠাৎ করে একটি সাইকেল বামদিক থেকে ডান দিকে মোড় নেয়ার সময় সাইকেলকে ধাক্কা দেয় মোটরসাইকেল। এতে পড়ে গিয়ে মটরসাইকেল চালক মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় স্থানীয়রা মটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সাইকেল চালককে জয়পুরহাট আধুনিক জেলা হাসপতালে ভর্তি করে দেন।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজয় সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে আসার আগে মাহফুজার নামে একজনের মৃত্যু হয়েছে এবং আপরজন চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com