রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম

সিরিয়ায় ইসরাইলি হামলা, নিহত ৩৬

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পালমিরা শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন এবং আরও ৫০ জন আহত হয়েছেন।

পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর। এটি ২০১৫ সালে আইএসের দখলে চলে যায় এবং ওই সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে।

বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-তানাফ অঞ্চল থেকে পালমিরায় এই বিমান হামলা চালানো হয়। ইরাক সীমান্তের কাছে অবস্থিত আল-তানাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে সিরিয়ার ওপরও ইসরায়েলের হামলার মাত্রা বেড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি সিরিয়া-লেবানন সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব রুট হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল।

যদিও এসব হামলার বিষয়ে ইসরায়েল সচরাচর প্রকাশ্যে মন্তব্য করে না, তবে দেশটি বারবার বলেছে, ইরানকে সিরিয়ায় প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com