রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

শেখ হাসিনা বাংলাদেশের নারীদের এগিয়ে দিয়েছেন: দীপু মনি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পৃথিবীর সব কিছুতেই নারীর অংশগ্রহণ প্রয়োজন। তবে এজন্য নারীদের জড়তার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের নিজ হাতে এগিয়ে দিয়েছেন। এখন বাকি কাজ আমাদেরই করে যেতে হবে।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ছোটবেলা থেকে আমাদের চারপাশে শক্ত-পোক্ত যে দেয়ালগুলো তৈরি করা হয়েছে, সেগুলো ভেঙেচুরে বের হয়ে আসতে হবে। এ যুদ্ধ নারীর জন্য সবচেয়ে বড় যুদ্ধ। সেটাতে জয়ী হওয়ার পরও স্কাই ইজ দ্য লিমিট। নারী যে পথে হাঁটবে, সে পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। সে কারণে এই ডিজিটাল পথেও নারীর বাঁধাবিপত্তি অনেক, তাই নারীকে ডিজিটাল হতেই হবে।

তিনি আরো বলেন, এখন প্রযুক্তিই বিশ্ব। এ বিশ্বে নারীকে জায়গা করে নিতে হলে প্রযুক্তি শিখতেই হবে।

ডা. দীপু মনি বলেন, এই সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষণ-বঞ্চনাহীন একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। তার দেখানো পথ ধরেই সে কাজটি করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এই নারী দিবসে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যার প্রতি শ্রদ্ধা।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আরমা দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিমা বানু, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com