শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: আমু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বর্তমানে বাংলাদেশে সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীর জীবনমানেরও উন্নয়ন হয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারীদের বাদ দিয়ে বা পাশ কাটিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।

বুধবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নসহ তাদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। তিনি ক্ষমতায় আসার পর দেশে নারীকে প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী করা হচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই।

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আমির হোসেন আমু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com