বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে পোশাক শ্রমিকদের আবাসন, চিকিৎসা, রেশনিং নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ৩০ হাজার ১৯৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমজীবী মানুষ সরকারের এই বিশাল বাজেটের অন্যতম ভারবাহী। অথচ বাজেট বক্তৃতায় শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতি বা কল্যাণ পরিকল্পনা নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি।’

তারা বলেন, ‘বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে পোশাক শিল্প থেকে। কিন্তু মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি না পাওয়ায় দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক খাতে নিয়োজিতরা অস্বাস্থ্যকর পরিবেশে অপুষ্টি আর নিরাপত্তাহীনতাকে সঙ্গী করে মানবেতর জীবনযাপন করছেন। সরকার পোশাক শিল্পের মালিকদের নগদ সহায়তা প্রদান করছে কিন্তু পোশাক শ্রমিকদের কল্যাণে কোনো বরাদ্দ রাখেনি।’

এ সময় বক্তারা এই বাজেট সংশোধন করে পোশাক শ্রমিকদের আবাসন, শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবীব বুলবুল, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য খালেকুজ্জামান লিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com