ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

শরীরচর্চা ছাড়াই ওজন কমবে যেভাবে

বেশি কষ্ট না করেই যদি মনের মতো ওজন পাওয়া যায়, এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। কিন্তু কঠিন অধ্যবসায় ছাড়া যে কোনো অভীষ্ট লাভ হতে পারে না, তা সবাই জানেন। তা হলে জিমে না গিয়ে, যোগব্যায়াম না করে ওজন কমানো তো দিনদুপুরে স্বপ্ন দেখার মতোই।

পুষ্টিবিদরা বলছেন, জিমে না গিয়ে সেভাবে শরীরচর্চা না করেও ওজন ঝরানো সম্ভব। তবে তার জন্য বিশেষ কয়েকটি কাজ নিয়মিত করতে হবে। আসুন জেনে নেই শরীরচর্চা ছাড়া ওজন ঝরানোর উপায়-

গরম পানিতে গোসল
৩০ মিনিট শরীরচর্চা করলে যে পরিমাণ ক্যালোরি পোড়ে, তা শুধু গরম পানিতে গোসল করেই পাওয়া যায়। শরীরচর্চা করার সময়ে শরীরে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, গরম পানিতে গোসল করলেও তা পাওয়া সম্ভব। শরীরের ভেতরে উৎপন্ন এই তাপই দেহের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পারে।

লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন
অফিসে যাবার তাড়া থাকলেও লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা অভ্যাস করতে পারলে ভারী কোনও ব্যায়াম ছাড়াই দেহের নিম্নাংশের মেদ ঝরিয়ে ফেলতে পারেন।

রোদে বসা
দেহের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে ভিটামিন ডি অনুঘটকের মতো কাজ করে। এ ছাড়াও ক্যালসিয়াম শোষণ করে হাড় মজবুত রাখতে সহায়তা করে। তাই ভিটামিন প্রতিদিন অন্তত পক্ষে মিনিট পনেরো রোদে বসা অভ্যাস করতে হবে।

স্বাস্থ্যকর খাওয়াদাওয়া
ওজন ঝরাতে সব সময়ে ডায়েট করা জরুরি নয়। স্বাস্থ্যকর, সুষম খাবার খেয়েও কিন্তু মেদ ঝরানো যায়। তাই কার্বজাতীয় খাবার কম খেয়ে প্রতি দিন ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে।

পর্যাপ্ত ঘুম
পেটে মেদ জমার প্রধান কারণ অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুমের অভ্যাস। যার প্রভাবে বিপাকহার বিঘ্নিত হয়। বিপাকহারের মাত্রা ভালো না হলে ওজন ঝরানো কিন্তু সম্ভব নয়।

দাঁড়িয়ে থাকা
বসে বা শুয়ে থাকলে খাবার হজম করতে সমস্যা হতে পারে। আর হজমের সমস্যা থাকলে বিপাক হারের ওপর তার প্রভাব পড়বেই। বিশেষজ্ঞরা বলছেন, খাবার তাড়াতাড়ি হজম করতে চাইলে বেশ কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। তাতে যেমন খাবার হজম হবে, তেমনই দেহের বাড়তি মেদও ঝরবে।

ঘর পরিষ্কার করা
জীবন এখন অনেক বেশি যন্ত্রনির্ভর। কোনো কাজ করতেই খুব বেশি গা ঘামাতে হয় না। ঘরের ছোটখাটো কাজগুলো করতেও অনেকে যন্ত্রের ওপর ভরসা করেন। কিন্তু গবেষণা বলছে, ঘরমোছা, কাপড় কাচা বা শীলে মসলা বাটার মতো কাজগুলো নিয়মিত করলে শরীরচর্চা না করেই ওজন ঝরানো যাবে সহজে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

শরীরচর্চা ছাড়াই ওজন কমবে যেভাবে

আপডেট টাইম : ০৮:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩