মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় বেলারুশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় বেলারুশ। দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরি জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন তথা আধুনিক কৃষির জন্য কাজ করতে চায়। কৃষি যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা দেবে। তারা তাদের দেশের কৃষি অধুনিকায়নের দিকগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান। প্রতিনিধি দলের সদস্যরা দুধের প্রক্রিয়াজাতের কথা ও উল্লেখ করেন। তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ করার আহ্বান জানাবেন।

বেলারুশের রাষ্ট্রদূত এ সময় ভারী কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশি শ্রমিক এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতেও তাদের আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন। তারা কৃষিমন্ত্রীকে বেলারুশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

মন্ত্রী বেলারুশের প্রতিনিধিদলের সদস্যদের আগ্রহের প্রতি সম্মতি জানিয়ে বলেন, আমরা একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে পারি। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরও বাড়াতে ইচ্ছুক। বাংলাদেশকে একটি কৃষিভিত্তিক দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যান্ত্রিক কৃষিকাজ আরও বেশি করে রপ্ত করতে হবে। কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com