শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

২০১৯-২০ অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে বর্ধিত কর প্রত্যাহারের দাবি

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ২০১৯-২০ অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে শনিবার (২৯ জুন) স্মারকলিপি পেশ করে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, স্মারকলিপিতে দাবি করা হয় প্রান্তিক পর্যায়ে সারাদেশে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ও মানসম্পন্ন সেবা পৌঁছানো হলে প্রায় ৬-৭ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে। নতুন করে যে কর বৃদ্ধি করা হয়েছে তাতে সরকার হয়তো তিন হাজার কোটি টাকার মত রাজস্ব পাবে। নতুন সিম ক্রয়ে ট্যাক্স ও কলরেট বাড়লে প্রান্তিক নিম্ন আয়ের লোকজন নতুন সংযোগ কেনা থেকে নিরুৎসাহিত হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সক্রিয় সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ কোটি ৬৫ লাখ। স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৭ কোটি ৫০ লাখ। এছাড়া ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রায় এক কেটি ৭৫ লাখ। এখনও দেশে প্রায় ৪৫ শতাংশ জনগোষ্ঠী আধুনিক টেলিযোগাযোগ সেবার বাইরে রয়েছে। বর্তমানে মোট জিডিপির প্রায় ৬.৫ শতাংশ রাজস্ব এ খাত থেকে আসে। এর ধারাবাহিকতা থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে এ খাত থেকে রাজস্ব আসবে প্রায় মোট জিডিপির ১০.৭৫ শতাংশ। গত ৫ বছরে এ খাতে ৫ বার কর বৃদ্ধি করা হয়েছে। এরপরেও গত বছর ১৫ আগস্ট নতুন করে কলরেট বৃদ্ধি করা হয়েছে। আমরা মনে করি, অপারেটরদের উপর নতুন করে কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি না করে বকেয়া ১২ হাজার কোটি টাকা আগে আদায় করা হোক। একই সঙ্গে দেশে উন্নত নেটওয়ার্কিংয়ের আওতায় এনে টেলিযোগাযোগ সেবার বাইরে যারা আছে তাদের নিয়ে আসা হোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com