শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ঘূর্ণিঝড় মোখা: পাটুরিয়া-আরিচা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরি আবহাওয়ায় নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে শুক্রবার রাত ১০ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে এই দুই নৌপথে ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র পাটুরিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় এই দুই নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।’

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যদি পরিবেশ পরিস্থিতি ফেরি চলার অনুপযোগী হয়ে পড়ে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বন্ধ করা হবে। বর্তমানে এই নৌপথে ১৫ টি ফেরি চলাচল করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com