ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সদর উপজেলার জামতলা এলাকায় জমিতে কাজ করছিলেন কৃষক ওমর আলী। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার বাড়ি ভোলাহাট উপজেলায়।

এদিকে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপরদিকে সকালে কৃষক আনোয়ার হোসেন ভোলাহাট উপজেলার দলদলি ইউপির মুশরিভুজা গ্রামে নিজ ক্ষেতে কাজ করছিলেন। ওই সময় বজ্রপাত হলে মারা যান তিনি। এছাড়াও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহরপুর গ্রামে বজ্রপাতে দুটি গরু ও এক গরুর রাখাল আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইউএনও রওশন আলী, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ওসি সেলিম রেজা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০১:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩