বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গেছেন ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বেলা সাড়ে ১০টায় এরশাদকে দেখতে সিএমএইচের আইসিইউতে যান তিনি। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা তার সঙ্গে আছেন।

অসুস্থ বোধ করায় গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয় এরশাদকে।

রোববার রাত সাড়ে ১০টায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জাগো নিউজকে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এখনও তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখতে যান জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ।

রোববার রাত ৯টার দিকে এরশাদকে দেখতে যান জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com