শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

চোখ সুরক্ষায় রোদচশমা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্কঃ আমরা অনেকেই ভাবি সানগ্লাস শুধুই ফ্যাশনের জন্য। বিষয়টা কিন্তু তা নয়। আসলে কথা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে সানগ্লাসের ব্যবহার অত্যন্ত জরুরি। এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক।

অতি বেগুনি রশ্মিঃ আকাশ মেঘলার চেয়ে রোদ ঝলমলে থাকাটাই অনেক পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত রোদে যে ক্ষতিকারক দিক রয়েছে, তা অনেকেরই জানা নেই।সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের জন্য খুবই ক্ষতিকর তাই চোখকে বাঁচাতে সানগ্লাসের পড়া অতি প্রয়োজন।

সানগ্লাস কিনতে বিশেষজ্ঞের সাহায্যঃ সুন্দর চেহারা বা রং দেখে সানগ্লাস কেনা উচিত নয়। কারণ সঠিক মাপ না হলে সূর্যের তাপ সরাসরি ঢুকতে পারে, যার ফলে যে লক্ষ্য নিয়ে সানগ্লাস পরা হয় সে কাজই আর হয়ে ওঠে না। অর্থাৎ সানগ্লাস পরেও পুরো উপকার থেকে বঞ্চিত হতে পারে।

সঠিত রং বেছে নেওয়াঃ সানগ্লাস কী আপনি প্রতিদিন ব্যবহার করেন, নাকি মাঝে মাঝে অথবা শুধু সমুদ্র সৈকত বেড়ানোর সময়? সূর্যের তাপ, সময়, জায়গা ইত্যাদির ওপর নির্ভর করে সানগ্লাসের রং। পরিবেশ আর পরিস্থিতির ওপরই নির্ভর করে সানগ্লাসের রং কী হবে, অর্থাৎ হালকা, গাঢ়, ব্রাউন, কালো না অন্য কোনো রং।

চোখের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শঃচোখে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে উপকারের চেয়ে অপকারই হতে পারে, বিশেষ করে কম দামি বা প্লাস্টিক জাতীয় সানগ্লাস ব্যবহার করলে। তাছাড়া সূর্যের তাপমাত্রাও বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে, তখন আরও বেশি সমস্যা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com