মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মঙ্গলবার থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে তারা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে স্বাগত জানান জাতয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ ও জাতীয় পার্টির (জাপা) সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া।

পরে দয়াল কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) এখন সুস্থ আছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন।

স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার জন্য রওশন এরশাদ গত ১০ জুলাই থাইল্যান্ডে যান। সেখানে তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেন। ব্যাংককে রওশনের সঙ্গে ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com