মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

ঢাকায় পৌঁছেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪০ বার পঠিত

চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য। তারা হলেন- ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

আজ রোববার থেকে তাদের আনুষ্ঠানিক সফর শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তারা বৈঠক করবেন।

এর আগে শনিবার তারা ঢাকায় পৌঁছান।

কংগ্রেস প্রতিনিধিদল আগামী সোমবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ড. মোমেন কংগ্রেস প্রতিনিধিদলের সফরের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, সেটি দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন কীভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com