সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বিয়ের খবরে তরুণীকে ঝলসে দিল সাবেক স্বামী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মাদারীপুরের শিবচরে সাদিয়া আক্তার নামে এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী সুমন শিকদারের বিরুদ্ধে। অ্যাসিডে ওই তরুণীর মাথা মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বুধবার রাত ১১টার দি‌কে ওই তরুণীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জানা যায়, ৪ বছর স্পিডবোট চালক সুমন শিকদারের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। তাদের ঘরে এক শিশু কন্যা সন্তানও রয়েছে। সুমন মাদকসেবী হওয়ায় বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। সম্প্রতি এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে তাদের তালাক হয়ে যায়। কিন্তু তালাকের পরও মাদকাসক্ত সুমন দফায় দফায় সাদিয়ার বাবার বাড়িতে হামলা চালান। এ নিয়ে সাদিয়া থানায় অভিযোগ করলে শিবচর থানার এসআই ইজারত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সুমনের বাড়িতে গিয়ে তাকে শাসিয়েও আসে।

এদিকে, আগামী সপ্তাহে অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিল সাদিয়ার। এ নিয়ে সুমন খুব ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার রাত ১০টার দিকে সুমন কয়েকজনকে নিয়ে সাদিয়ার ওপর অ্যাসিড ছুঁড়ে মারে। এতে সাদিয়ার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্বজনরা সাদিয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

সাদিয়ার বড় বোন বলেন, আমার বোন মেয়েকে নিয়ে খেলছিল। এমন সময় ওর মাথায় অ্যাসিড ঢেলে দেয় সুমন। ওর মাথাসহ শরীর ঝলসে গেছে। আমরা এর বিচার চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন, আক্রান্ত নারীর মাথা-মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। পোড়ার ধরণ দেখে অ্যাসিড মনে হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com