বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

২৭ দিনের মাথায় সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মিলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

নাছির উদ্দিন মিলন তালুকদার (প্রিন্স)। বয়স সবে ২২ বছর। কাজের সন্ধানে চলতি বছরের ২০ জুলাই সৌদি আরবের মক্কায় যান তিনি। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। হাসি মুখে প্রবাসে গেলেও ২৭ দিনের মাথায় লাশ হয়ে ফিরলেন মিলন।

বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায় মিলনের মরদেহ। এ সময় মিলনের মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে মিরপুরের বাতাস।

মিলনের বাবা শাহাদাত তালুকদার জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে মিলন সবার বড়। চলতি বছরের ২০ জুলাই সে সৌদি আরবের মক্কায় কাজের সন্ধানে যায়। সেখানে তার চাচা শামছুদ্দিনই তাকে ভিসার ব্যবস্থা করে দেয়। কিন্তু গত ১ আগস্ট সে ব্রেইন স্ট্রোক করে এবং ৩ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মিলনের মা লাকি আক্তার বলেন, ঘটনার আগের দিন মিলন আমার সঙ্গে ফোনে কথা বলেছে। নেটওয়ার্কের কারণে ঠিকমতো কথা বলতে পারিনি। পরদিন জানতে পারি সে বাথরুমে পড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করেছে। দুদিন হাসপাতালে থাকার পর মারা যায় সে।

তিনি আরো বলেন, কাগজপত্র পাঠাতে বলেছি। সেগুলো এলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারবো আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com