শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মায়ের নির্দেশে ২০ লাখ টাকায় রাস্তা করে দিলেন ছেলে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ ছিল সিলেটের লন্ডনি রাস্তা। এতে দুর্ভোগের মধ্যে ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি সংস্করণে স্থানীয় জনপ্রনিধিদের কাছে বারবার ধরণা দিলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। এজন্য মায়ের নির্দেশে দুর্ভোগ এড়াতে এলাকার রাস্তা তৈরী করে দিলেন সিলেটের এক ব্যবসায়ী।

জনদুর্ভোগ এড়াতে এলাকার মানুষের জন্য নিজ উদ্যোগে দুইটি রাস্তার প্রায় ৪০০ ফুট আরসিসি ঢালাই করে দিয়েছেন সিলেটের ব্যবসায়ী রানা শেখ। মা শেখ রুপা বেগমের নির্দেশেই তিনি এই মহৎ কাজের উদ্যোগ নেন। তার এমন কাজে প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের লন্ডনি রোডের ২নং রাস্তার প্রায় ৩০০ ফুট জরাজীর্ণ রাস্তা ও পাশের আরেকটি ১০০ ফুটের রাস্তার আরসিসি ঢালাই করে দিয়েছেন ব্যবসায়ী রানা। এতে তার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে।

লন্ডনি রোডের অগ্রণী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘রানা শেখ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভালো মনের মানুষ। এলাকাবাসী দীর্ঘদিন থেকে এই রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়ে আসছিল। শেষমেশ রাস্তাটি রানা শেখের হাত ধরেই ব্যক্তিগত উদ্যোগে পাকা হলো। এজন্য আমরা এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিষয়টি নিয়ে রানা শেখ বলেন, রাস্তাটির বেহাল দশা দেখে ও এলাকার মানুষের দুর্ভোগ দেখে আমার মা আমাকে রাস্তাটি পাকা করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় আমি কাজটি সমাপ্ত করতে পেরেছি এজন্য ভালো লাগছে। এ কাজের জন্য আমার এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com