শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম

কুষ্টিয়ায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আছিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আছিয়া খাতুন কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে ওই নারী ডেঙ্গু জ্বরের পাশাপাশি আরো কয়েকটি রোগে ভুগছিলেন।

এদিকে হাসপাতালের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন রোগী।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com