সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঢাকাগামী যাত্রীর শপিং ব্যাগে মিলল গাঁজা

  • আপডেট টাইম : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

হাতে শপিং ব্যাগ নিয়ে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন এক যাত্রী। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে; ঢাকাগামী যাত্রীর শপিং ব্যাগে গাঁজা। পরে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে থানা পুলিশ।

আটক মো. নয়ন (২৭) জেলার কসবা উপজেলার দৌলতপুর (কাজীবাড়ী) এলাকার মো. মাহতাব মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কুট্টাপাড়া মোড় এলাকায় ওয়ালটনের শো-রুমের সামনে ঢাকাগামী বাসের জন্য শপিং ব্যাগ হাতে নয়ন অপেক্ষা করা অবস্থায় আটক করা হয়। পরে তার শপিং ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com