রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

জিতলে পরের পর্বে যাওয়ার আশা বেঁচে থাকবে। আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী। প্রতিপক্ষ চাপমুক্ত আফগানিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাঁচা-মরার সমীকরণে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচটির জন্য দেশটির মাটিতে সাড়ে তিন বছর পরে পা রাখল টাইগাররা।

এ দিকে মাস্ট উইন ম্যাচে অবশ্যই চাপে থাকবে বাংলাদেশ। তবে পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে স্বস্তি মিলতে পারে লাল-সবুজের। দল দুটো কোনো নিরপেক্ষ ভেন্যুতে প্রথম মুখোমুখি হয় ক্যানবেরায় ২০১৫ সালের বিশ্বকাপে। সেবার ১০৫ রানের দাপুটে জয় তুলে নেয় মাশরাফির দল। যদিও রাশিদ-মুজিববিহীন সেই দলটির সঙ্গে বর্তমান আফগানদের রয়েছে বিস্তর ফারাক।

বছর তিনেক বাদে আবারও নিরপেক্ষ ভেন্যুতে বাংলা-আফগান লড়াই। মরুর দেশে সংযুক্ত আরব আমিরাতে সেবার এশিয়া কাপ। এ যাত্রায় আর রক্ষা পায়নি বাংলাদেশ। রাশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ উড়ে যায় ১৩৬ রানে। ব্যাট হাতে ৫৭ রানের মারকাটারি ইনিংসের পর স্পিন ভেলকিতে দুই উইকেট শিকার করেন আফগান ট্রাম্পকার্ড।

গ্রুপ পর্বে হারের প্রতিশোধ বাংলাদেশ নেয় সুপার ফোরে। খুব টাইট ম্যাচ হলেও মাহমুদউল্লাহর নৈপুন্যে স্টিভ রোডসের দল জয় তুলে নেয় ৩ রানে। মাত্র ৮৭ রানে ৫ উইকেট পড়ার পর রিয়াদ কায়েসের ১২৮ রানের জুটিতে ভর করে শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ২৪৯ রান তুলতে সমর্থ হয় লাল-সবুজের দল। ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ সেই ম্যাচে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১ উইকেট।

শেষ বারের মতো কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই হয় সাউদাম্পটনে ২০১৯ সালের বিশ্বকাপে। এবারও জয়ের উপলক্ষ তৈরি করতে পারেনি রাশিদ খানরা। এক সাকিব আল হাসানেই গুড়িয়ে গিয়েছিলো তারা। ২৬৩ রানের টার্গেট দিয়ে ৬২ রানের জয় পায় বাংলাদেশ। ২৯ রানে ৫ উইকেট শিকার করে জয়ের মূল নায়ক ছিলেন সাকিব। ব্যাট হাতে খেলেছিলেন ৫১ রানের ইনিংস।

বৈশ্বিক কিংবা কন্টিনেন্টাল লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে দুদল। এবার জয় ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের। সবশেষ হোম সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিতেছিল লাল-সবুজ। তবে সে ম্যাচে ছিলেন না রাশিদ খান। এশিয়া কাপে টিকে থাকতে হলে এই লেগি জুজু কাটাতে হবে সবার আগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com