বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা উত্তর বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:ঢাকা মহানগর উত্তর বিএনপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর নয়াপল্টন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান মিছিলে নেতৃত্ব দেন।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, সহ- সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, ঢাকা উত্তর মহানগর বিএনপির সহ- সভাপতি বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শামসুল হক, দফতর সম্পাদক এ বি রাজ্জাকসহ নগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাসের দাম কমানোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com