শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের গুণগত মান বাড়াতে ‍সুপারিশ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৩৪১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:সংসদীয় কমিটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজের গুণগত মান বাড়াতে ‍সুপারিশ করেছে । কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালু করতে সুপারিশ করেছে কমিটি।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরের চলমান প্রকল্পের ওপর বিস্তারিত আলোচনা হয়। কমিটি মাতৃভাষায় জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের সুপারিশ করে।

বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান এবং ওয়াসিকা আয়শা খান অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com