রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

রান্নাঘরে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হামিদ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে হামিদ ঠাকুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. হামিদ ঠাকুর (৫৮) জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার আবদার আলী ঠাকুরের ছেলে।

জানা যায়, মো. হামিদ ঠাকুর বাড়ির পাশেই একটি মুদির দোকানে ব্যবসা করেন। তার প্রাপ্ত বয়স্ক একটি ছেলেও রয়েছে। কিন্তু হামিদ ঠাকুর লম্পট প্রকৃতির ছিলেন। তিনি বাক-প্রতিবন্ধী কিশোরীকে প্রায় সময় কু-নজরে দেখতেন ও নাতি বলে শরীরে হাত দিতেন। গত তিন মাস আগেও হামিদ বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। পরিবারের লোকজন তখন মান-সম্মানের ভয়ে আইনের আশ্রয় নেননি।

মঙ্গলবার রাত ৯টার দিকে বাক-প্রতিবন্ধী কিশোরী বাইরে গেলে হামিদ ঠাকুর টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বুদ্ধি-প্রতিবন্ধীর পিতা থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত হামিদ ঠাকুরকে গ্রেফতার করে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com