সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

গভীর রাতে ডেকে নিয়ে পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডেকে নিয়ে গভীর রাতে পরকীয়া প্রেমিক জামালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় শরিফ মিয়া, তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী মামুন মিয়াকে আটক করা হয়েছে।

নিহতের বড়ভাই স্বপন মিয়া বলেন, আমার ছোটভাই জামাল পাওনা টাকা ফেরত আনতে গিয়েছিল। রাত ১২টার দিকে তার মা রহিমা খাতুনের ওষুধ নিয়ে আসে। এরপর ফোন করলে শরিফদের বাড়িতে যায় জামাল। রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে বাসায় এসে চিৎকার দেয়। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন মারা যান জামাল।

নিহতের মা রহিমা খাতুন বলেন, আমার ছেলের রক্তে আঁচল ভিজে গেছে, তার ঘরটাও রক্তে ভেসে গেছে। বলল শরিফ ডেকে নিয়ে তাকে কোপাইছে।

প্রতিবেশীরা জানান, হ্যান্ডট্রলি চালক জামালের গাড়িতে কাজ করত শরিফের ছেলে সজীব মিয়া। এ কারণে শরিফের বাসায়ও জামাল মিয়াকে নানা সময় আসা-যাওয়া করতে দেখা গেছে।

গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, উপজেলার পূর্বদাপুনিয়া মহল্লার মো. শরিফ মিয়ার বাসায় জামালকে কুপিয়ে হত্যা করা হয়। ঘরের ভেতর থেকে রক্তমাখা আলামত জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com