শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিমানবন্দরে হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন পূর্ণোদ্যমে শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন পূর্ণোদ্যমে শুরু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইটের ৪১৭ জন যাত্রীর সৌদি আরব ইমিগ্রেশন শাহজালালে হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন রাত সাড়ে ১১টায় জাগো নিউজকে জানান, মক্কার রোড ইনিশিয়েটিভের আওতায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ৪১৯ জন যাত্রী নিয়ে বিমানের বি‌জি-৩০০৩ ফ্লাইট জেদ্দার উদ্দশে ঢাকা ছাড়বে।

তিনি জানান, এখন থেকে নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা সুবিধা পেতে থাকবেন। কারিগরি জটিলতার কারণে এ কার্যক্রম খানিকটা বিলম্বিত হলেও হজ ফ্লাইটসমূহ দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করে মক্কা শরিফে পৌঁছেছেন।

উল্লেখ্য, এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন সাত হাজার ১৯৮ জন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে এক হাজার ৪১২ জন হজযাত্রী নিয়ে গেছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com