শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌর শহরের নিয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার নালিতাবাড়ী পৌর শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা দিয়ে সিএনজিযোগে মাদক ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ভারতীয় মদসহ নকলার দিকে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় চেকপোস্টের দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে সিএনজিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৪৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ও ২৪ বোতল রয়েল চ্যালেঞ্জ মদসহ মোট ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মঞ্জুরুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঞ্জুরুলকে মঙ্গলবার বিকেলে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com